আপনি জানেন কি আপনার প্রেমিকা আপনাকে কি কি মিথ্যা কথা বলে ?

Faria_Lemis_Saimur
ছবি- চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, আরজে সাইমুর ও কন্ঠশিল্পী লেমিস

হয়তো আপনাদের সম্পর্ক খুবই গভীর। একজন আরেকজনকে বিশ্বাস করেন, ভালোবাসেন। কিন্তু আপনি কী জানেন, আপনার প্রেমিকা মাঝেমধ্যে কিছু মিথ্যা কথাও বলে? শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুন্দর সম্পর্কের জন্য প্রেমিকাদের ছোট ছোট মিথ্যা কথাগুলো বুঝতে হবে। কারণ আপনার প্রেমিকা আপনাকে ঠকানোর উদ্দেশ্যে এই মিথ্যাগুলো বলে না। এগুলো মেয়েদের এক ধরনের অভ্যাস, যা কম-বেশি সব মেয়ের মধ্যেই রয়েছে। তবে এই মিথ্যাগুলো জেনে রাখলে কিছু বিষয় আপনার কাছে সহজ মনে হবে। যা আপনাদের সম্পর্কের জন্য খুবই জরুরি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রেমিকারা প্রেমিককে যে ধরনের মিথ্যা বলে তার কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন, এক নজরে জেনে নিন আপনার প্রেমিকা আপনার সঙ্গে কী ধরনের মিথ্যা বলে- সব ঠিক আছে যখন আপনার প্রেমিকা আপনাকে বলবে- কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এ সময় বুঝে নিবেন, বিপদের ঘণ্টা বাজছে। কিছু একটা আপনার প্রেমিকার মনে রয়ে গেছে। এ সময় আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে। আপনি বিষয়টি নিয়ে তাকে বারবার প্রশ্ন করুন। দেখবেন, এক সময় সে রাগ করে বলেই ফেলবে যে তার মনে কী আছে। তাই প্রেমিকার মুখে সব ঠিক আছে, এমনটা শুনে নিশ্চিন্তে বসে থাকার ভুলটা মোটেও করবেন না। যাও, মজা করো যখন আপনি আপনার প্রেমিকাকে ছাড়া কোথাও যেতে চাইবেন তখন যদি সে আপনাকে বলে, যাও মজা করো। তখন বুঝে নেবেন যে, সে চায় আপনি তাকে ছেড়ে না যান। তাই এই কথা শোনার পর ভুলেও আপনার প্রেমিকাকে ছাড়া কোথাও যাওয়ার কথা চিন্তা করবেন না। আমি তোমার জন্য পাগল না কথার মাঝে কখনো যদি আপনার প্রেমিকা বলে, আমি তোমার জন্য পাগল না। তখন নিশ্চিত ধরে নেবেন সে মিথ্যা বলছে। সে আসলে আপনাকে অনেক বেশি পছন্দ করে। তাই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন এ ধরনের কোনো কথা শুনবেন তখন মন খারাপ না করে বরং মনে মনে একটু হেসে নিন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে