গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধি: প্রতিবাদ কর্মসূচি দেবে ২০ দল

20-dolগ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্র জানায়, সভায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিক্ষোভ কর্মসূচি দেওয়ার বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। হরতালের মতো কর্মসূচির বিষয়ে খালেদা জিয়া নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। এ ছাড়া মানববন্ধন, স্মারকলিপি প্রদান, প্রতিবাদ সভার মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া কর্মসূচি চূড়ান্ত করবেন। তিনি চূড়ান্ত করার পর কাল সোমবার তা ঘোষণা করা হতে পারে।

অন্য একটি সূত্র জানায়, একইদিন সারা দেশে কর্মসূচি না দিয়ে জেলা, উপজেলা পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচি আছে। এরপর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হতে পারে।

 

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা