কুড়িলে ফ্লাইওভার থেকে নেমে বাস পানিতে

খিলক্ষেত থানার ওসি শহীদ মিয়া জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সায়েদাবাদ-টঙ্গী রুটের তুরাগ পরিবহনের একটি বাস এ দুর্ঘটনায় পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং   বাসটি অর্ধেক লেকে পড়ে যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রেকার দিয়ে বাসটি টেনে তোলা হয়।

শহীদ মিয়া জানান, বাসের কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল