চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টারও বেশি চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ১৩২ কেভি একটি ট্রান্সফরমার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা আরেকটি ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক যন্ত্রের স্বল্পতার কারণে দ্রুত আগুন অন্যান্য ট্রান্সফরমারেও ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডে ঘটনায় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন জেলা, কক্সবাজার ও বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, লামা বাজার ও পটিয়া ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অবশেষে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রান্সফরমারে তেল থাকায় কিছুক্ষণ পর পর আগুন জ্বলে উঠছিল। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যার পর থেকেই দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে। তবে এ ঘটনায় চট্টগ্রাম নগরীতে   বিদ্যুতের সরবরাহে কোন বিঘ্ন ঘটেনি।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে উপস্থিত হয়। সেখানে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আড়ই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’ বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক ভুবন বিজয় দত্ত জানান, একটি ট্রান্সফরমারে আগুন লাগার পর দ্রুত তা অন্যান্য ট্রান্সফরমারে ছড়িয়ে পড়তে থাকে। এতে দক্ষিণ চট্টগ্রামে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল