জন বললেন ‘গুজব’

89837_jonবিচ্ছেদে যাচ্ছেন বলিউড তারকা জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রাঞ্চাল। বলি দুনিয়ায় এমন খবর শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। শুধু তাই নয়, তাদের বিচ্ছেদের খবরে বলিউড পাড়ায় চলছে জোর সমালোচনাও। এইতো গেল বছর ঘর বাঁধলেন তারা। বছর না যেতেই বিচ্ছেদে যাচ্ছেন কেন? প্রশ্নটি সবার মুখে মুখে। অনেক দিন ধরেই মান-অভিমান চলছিল জন-প্রিয়ার। এটা ওটা নিয়ে সংসারের সুখ কোথায় যেন হারিয়ে গেছে। বিষয়টি ঘর থেকে বেরিয়ে মুম্বইয়ের পথে পথে ছড়িয়ে গেছে। আর সেটা নিয়ে চলেছে নানান কানাকানি। কৌতূহলীদের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন জন-প্রিয়া। মিডিয়ায় বিচ্ছেদ প্রসঙ্গে কোন কথাই বলেননি। তবে একপর্যায়ে অসহ্য হয়ে মুখ খুললেন তারা। নিজেদের সাংসারিক ঝামেলার কথা স্বীকার করেছেন। তবে বিচ্ছেদ হচ্ছে না তাদের। এটি সম্পূর্ণ গুজব বলেই আখ্যা দিলেন জন আব্রাহাম। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এমন তথ্যই বেরিয়ে আসে। সাক্ষাৎকারে জন বলেন, সংসার জীবনে স্বামী-স্ত্রীর মাঝে টুকটাক ভুল বোঝাবুঝি হয়। তাই বলে বিচ্ছেদে যেতে হবে এমন তো না। আমরা খুবই ভাল আছি। বেশ সুখে আছি। এভাবে গুজব ছড়ানোর কোন মানে হয় না।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ