ইউরোপে মেসিই সেরা

messisiiফুটবলের এক কিংবদন্তীর নাম লিওনেল মেসি। আবারও মেসির রাজত্ব ফিরছে ফুটবলে। গত দুইবছর লিওনেল মেসিকে দর্শক বানিয়ে বর্ষসেরার পুরষ্কার জিতে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি।

ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেসকে হারিয়ে ২০১৪-১৫ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি। ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে এই পুরস্কার ঘোষণা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

পুরস্কার হাতে নিয়ে মেসি বলেন, এই পুরস্কার আমার দলের জন্য। দল না থাকলে আমি এই পুরস্কার জিততে পারতাম না।

lionel messi
ছবি: লুইস সুয়ারেজ তার ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। লিওনেলকে ধন্যবাদ জানাতে ভুলেননি সুয়ারেজ।

গেল মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো ও বার্সেলোনার মেসির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা হওয়ার লড়াই বজায় ছিল। দুই জনেরই এখন চ্যাম্পিয়ন্স লিগে গোল ৭৭টি করে।

ফিফা-ব্যালন ডি’অরের সবশেষ পুরস্কার জেতা রোনালদো দলগত সাফল্যের হিসেবে গত মৌসুমে মেসির সঙ্গে কুলিয়ে ওঠেননি। বার্সেলোনাকে ট্রেবল জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন আর্জেন্টিনার অধিনায়ক। অন্যদিকে, গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি রোনালদো।

ব্যক্তিগত সাফল্যের হিসেবে অবশ্য কিছুটা এগিয়ে ছিলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে ৬১টি গোল করেন তিনি। স্প্যানিশ লা লিগায় করেন সর্বোচ্চ ৪৮টি গোল। গ্রানাদার বিপক্ষে রিয়ালের ৯-১ ব্যবধানে জেতা ম্যাচে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখান তিনি।

গোল করার দিক দিয়ে মেসি (সব প্রতিযোগিতা মিলে ৫৮টি) একটু পিছিয়ে ছিলেন বটে, কিন্তু সঠিক সময়ে জ্বলে উঠে ক্লাবকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে মৌসুমের সেরাকে ২০১১ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে উয়েফা। প্রথমবার পুরস্কারটি পেয়েছিলেন মেসি। এর পরের দুই বছর জেতেন যথাক্রমে ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি। আর গত বছর সেরা হন রোনালদো।

খবর এএফপি’র

– See more at: http://www.priyo.com/2015/Aug/28/164608-%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE#sthash.CO0vKBku.dpuf

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ