পেঁয়াজের দাম কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ

image_572_80975পেঁয়াজের দাম কমাতে এর আমদানি অর্থায়নে সুদ হার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির আমদানি ঋণপত্র খোলার মার্জিনের হার (এলসি মার্জিন) ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে জানিয়ে বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।

‘পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদ হার প্রসঙ্গে’ শিরোনামের প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদ হার সর্বোচ্চ ১১% নির্ধারণ করা হল।’

এছাড়া পেঁয়াজ আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
চলতি সপ্তাহের শুরুর দিকে তিন দিনে পেঁয়াজের দর এক তৃতীয়াংশের বেশি বেড়ে যাওয়ার পর এর বাজার ঠিক রাখতে টিসিবির মাধ্যমে আমদানিসহ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার।

বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত ছাড় করানোরও সিদ্ধান্ত হয়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ