আওয়ামী লীগে হাইব্রিড নেতার প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

obaydul_kader_swadeshআওয়ামী লীগে হাইব্রিড নেতার দরকার নাই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াত থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করা নেতাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা এসে অপকর্ম করে আবার চলে যাবে। দেশের কোথায় কোথায় হাইব্রিড নেতা নেওয়া হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, স্থানীয়ভাবে তাদের সংগঠনে নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদন ঢাকা থেকে শেখ হাসিনার কাছ থেকেই নিতে হবে। তিনি বিশ্বাস করেন, শেখ হাসিনা তাদের দলে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেবেন না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে জাসদ ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার বিতর্কের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ওই বিষয়টি আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াকিবহাল আছেন। এ নিয়ে দলীয় ফোরামেই আলোচনা হবে। দেশের কয়েকটি স্থানে হত্যা মামলার আসামিসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সম্প্রতি আওয়ামী লীগে যোগদানের খবর পাওয়া গেছে। এ নিয়ে এই প্রথম কোনো অনুষ্ঠানে সরকারের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী কথা বললেন।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ