মাইটিভির প্রধান বার্তা সম্পাদক হলেন আলম রায়হান

My_tv_swadeshnews24হামিদ রনি, সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম : জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভিতে আলম রায়হানকে পদোন্নতি দিয়ে প্রধান বার্তা সম্পাদক করা হয়েছে। ২৫ আগস্ট এ পদোন্নতি দেয়া হয়। এর আগে তিনি চ্যানেলটিতে ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন । বরিশালের কৃতি সন্তান আলম রায়হান বাংলাভিশন, যায়যায়দিন, আমাদের সময়, বাংলার বানী, সুগন্ধাকাগজ ও সুগন্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তিনি বার্তা সম্পাদক হিসেবে মাই টিভিতে যোগদান করেন। ২০১৩ সালের ৯ এপ্রিল তাকে ভারপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক করা হয়। কিন্তু ১৩ এপ্রিল তাকে মাই টিভি থেকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়। এরপর প্রায় দুই বছর দৈনিক আমাদের অর্থনীতি ও সুগন্ধাডটকম-এ কাজ করার পর চলতি বছরের ১ মার্চ আলম রায়হান আবার মাই টিভিতে প্রত্যাবর্তন করেন। এর প্রায় ছয় মাস পর তাকে প্রধান বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি দেয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালে ১৯৮০ সালে সাপ্তাহিক জনকথার মাধ্যমে আলম রায়হানের সাংবাদিকতা শুরু হয়। এর আগে বরিশাল জেলা পরিষদের প্রকাশনা পাক্ষিক বাকেরগঞ্জ পরিক্রমার মাধ্যমে সাংবাদিকতায় তার হাতে খড়ি হয়। সে সময় তিনি গল্প ও কবিতাও লিখতেন। এর পাশাপশি তিনি জাসদ ছাত্রলীগ ও খেয়ালী-এর সঙ্গে যুক্ত ছিলেন। শুরুর দিকে সাংবাদিকতার পাশাপাশি গল্প ও কবিতা লিখলেও আলম রায়হান এখন সাহিত্য চর্চা থেকে একেবারে দূরে। সংবাদ কক্ষের বর্তমান দায়িত্তের পাশাপাশি রাজনৈতিক কলাম লেখায় তার নিয়মিত উপস্থিতি রয়েছে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ