এনায়েত মজুমদার, চাঁদপুর প্রতিনিধি-
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি টহল দল লঞ্চ থেকে ২ লাখ ৪৭ হাজার ৫০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দ জালগুলো শহরের চৌধুরীঘাট ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড জেটিতে মঙ্গলবার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টহল সদস্যরা সোমবার রাত ২টার দিকে চাঁদপুরের মেঘনা মোহনায় ঢাকা-চাঁদপুর চলাচলকারী এমভি প্রিন্স অব রাসেল লঞ্চে তল্লাশি চালিয়ে কারন্টে জালগুলো জব্দ করে।
তিনি আরও জানান, কারেন্ট জালগুলোর আনুমানিক মূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা। নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন