দোতলা বাড়ী থেকে ফেলে সৎ শিশু মেয়েকে হত্যা চেষ্টা : আটক ২

Savar_chiled_swadeshnews24আনোয়ার হোসেন রানা,ধামরাই প্রতিনিধি, সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম:

সাভারে একটি দোতলা বাড়ীর বাথ রুমের ভেন্টিলেটারের ফাঁকা জায়গা দিয়ে ফেলে সাড়ে তিন বছরের একটি মেয়ে শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সৎ মা’র বিরুদ্ধে। শিশুটির নাম নুসরাত জাহান ওরিন (৩)। সে পৌরসভার ডগরমোড়ার পাঠানটোলা এলাকার জোবায়ের হাসান খানের প্রথম স্ত্রীর ঘরের সন্তান বলে জানা যায়। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটারদিকে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে শিশুটির বাবা জোবায়ের হাসান খান (৩০) ও সৎ মা’ বীনা (২০) কে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আহত শিশু নুসরাত জানায় তার মা তাকে বাথরুমের ভেন্টিলেটারের ফাঁকা জায়গা ফেলে দিয়েছে। জানা যায়, সাভার পৌর এলাকার উত্তর ডগরমোড়ার পাঠান পাড়ার সিআরপি রোডের  জাহিদ হোসেন খান রিপনের দুই ছেলে জোবায়ের হাসান খান, জামিউর হাসান খান ওরফে রাতুন, এক মেয়ে সুমাইয়া জাফরিন রিয়া এবং পঙ্গু স্ত্রী হোসনেয়ারা ও ছেলে জোবায়ের হাসান খাঁনের দ্বিতীয় স্ত্রী বীনা এবং ছেলের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর এক মাত্র মেয়ে নুসরাত জাহান ওরিনকে নিয়ে তাদের সংসার। প্রায় সাড়ে তিন বছর পূর্বে প্রথম স্ত্রী মারিয়ার সাথে জোবায়ের হাসান খানের বিবাহ বিচ্ছেদ হলে দুই বছর পর  দ্বিতীয় বিবাহ করেন বীনাকে। স্বামী জোবায়ের হাসান খান সাভার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটে ক্যাটস্্আই নামক একটি ব্রান্ডের দোকানে চাকরি করেন। তাদের এ সংসারে মাঝে ছোটখাট বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকত।  গত সোমবার সন্ধ্যায় দোতলা বাড়ীর বাথরুমের ভেন্টিলেটারের ফাঁকা জায়গা দিয়ে শিশু নুসরাত জাহান ওরিনকে তার সৎ মা বীনা ফেলে দিলে শিশুটি প্রথমে বাউন্ডারি ওয়ালের উপর পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে নীচে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এ সময় শিশুটি নীচে পড়ে চিৎকার করলে প্রতিবেশীরা রক্ষাক্তবস্থায় তাকে উদ্ধার কওে সাভার বাসস্ট্যান্ড এলাকার সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ মা’ বীনাই শিশুটিকে বাথরুম দিয়ে ফেলেছে। এ ঘটনায় আরো যাচাই করে থানায় মামলা দায়ের হবে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ