ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে বলতে অনেকেই বিরক্ত। অডিও ফোনে যেনো মন ভরে না। বিশেষ করে তরুণ-তরুণীরা কথা বলার সময় অপর প্রান্তে থাকা মানুষটিকে অনুভব করতে চান। মানুষটি কি করছে, কি পরে আছে? কি খাচ্ছে? সবই এপ্রান্তে বসে দেখা যাবে। এই প্রযুক্তির নাম ভিডিও কলিং। কিন্তু এই ভিডিও কলিংয়ের ফাঁদে পরে ফাঁস হয়ে যাচ্ছে প্রেমযুগলের অন্তরঙ্গ মুহূর্ত। এটি একধরণের সাইবার ক্রাইম। আর এই অপরাধের পেছনে রয়েছে ‘ওয়েব ক্যাম হ্যাকিং’ গ্রুপ। স্কাইপি, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ধরনের অপরাধের মাত্রা সর্বাধিক। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তা ইন্টারনেটে আপলোড করে দেয় এই হ্যাকিং গ্রুপ। যা সরাসরি ভাবে অথবা পরোক্ষভাবে ‘পর্ন’ এর মত ব্যবহার হয়ে থাকে। তবে এমনও দেখা গেছে প্রেম যুগলের সম্পর্ক বিচ্ছেদের পর রাগ-ক্ষোভ থেকেই নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস করে দেন তারা। এমন হবার ফলে ব্যক্তিগত মুহূর্ত হঠাৎই বেয়াব্রু হয়ে যায়। সম্মানহানির আশংকায় অনেক তরুণ-তরুণীই এই ধরনের ঘটনার পর আত্মহত্যার মত কঠিন পদক্ষেপ নিয়েছেন। এবার থেকে তাই সাবধান থাকুন। ওয়েব ক্যামে ভিডিও কলের সময় সতর্ক থাকুন নিজে। কি কথা বলবেন, কি করবেন আর কি করবেন না সে বিষয়ে ভাবনা চিন্তা করুন।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন