চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, ‍আহত ৩

Chuadangaচুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামে ইলেকট্রিক মিস্ত্রিকে সহযোগিতা করতে গিয়ে শারমিন (১৭) নামে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

এছাড়া সদর উপজেলার আলোকদিয়া গ্রাম ও জাফরপুর বাজারে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাঁথুলি গ্রামে আলাউদ্দিনের মেয়ে শারমিন (১৭) তাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রিকে সহযোগিতা করতে গিয়ে খোলা সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে রাত ৮টার পর সদর উপজেলার আলোকদিয়া গ্রামের হাশেমের ছেলে ঢাকা মির্জাপুর কিন্টারগার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র নিপুন (১১) মোবাইল ফোনের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। এসময় তার বোন বেবী (২৫) তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এছাড়া শনিবার বিকেল ৫টার দিকে জাফরপুর বাজারের কাছে কবরস্থানের ভেতর দাঁতন কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন ওই এলাকার জামান উদ্দিনের ছেলে মনিরুজ্জামান মনি (২৬)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাউদ কবির জন জানান, আহতরা শঙ্কামুক্ত।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ