গাইবান্ধায় ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার

fenciশুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাঠের গুড়াভর্তি একটি ট্রাক থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে উপজেলার কালুগাড়ী এলাকা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গোপন খবর পেয়ে রাতে ঘোড়াঘাট-দিনাজপুর সড়কে ফেনসিডিলবাহী ট্রাকটিকে (বগুড়া-ড- ১১-২০৭) ধাওয়া করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় চালক পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কালুগাড়ি এলাকায় এসে ট্রাক রেখে পালিয়ে যায় চালক ও হেলপার।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় আনা হয়। পরে তল্লাশি করে ট্রাক থেকে ১১টি ছোট চটের বস্তা থাকা ৮৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ