কয়েক ঘন্টা পর চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ

চাঁদপুরএনায়েত মজুমদার, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা পরই শুরু হবে। রবিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ১ লাখ ১ হাজার ১২২ জন। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৩৪০ ও নারী ভোটার ৪৯ হাজার ৭৮২ জন। ১৫টি ওয়ার্ডের জন্য মোট ভোট কেন্দ্র ৪৯টি আর ভোট কক্ষ (বুথ) মোট ৩৪৫টি।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২৩ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ২৭ জন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বশেষ মেয়র ও চাঁদপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন আহম্মদ (মোবাইল) এবং বিএনপির বহিষ্কৃত নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া (পানির জগ)।
চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতি কেন্দ্রে একজন এসআই ও এএসআইসহ চার জন পুলিশ সদস্য থাকবে। এ ছাড়া আনসার সদস্য থাকবে। পুরো নির্বাচনী এলাকার জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবি ও ৫টি টিমে র‌্যাব সদস্য থাকবেন। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিম নিয়ে থাকবেন।
প্রায় ৯ বছর পর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ ২০০৬ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত ৩ দফা চাঁদপুর পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পরও আইনগত জটিলতার কারণে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।
এ বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত চতুর্থবারের নির্বাচনী তফসিল মোতাবেক চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।