সাগরে চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যু দমনে কোস্টগার্ড পূর্ব জোনকে দ্রুতগামী ও অত্যাধুনিক আটটি মেটাল সার্ক বোট হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
একইসাথে দুর্যোগ মোকাবেলা ও উপকূলীয় অঞ্চলে দুর্যোগ পরবর্তী সেবা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় নির্মিত কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার-সিসিএমসি হস্তান্তর করা হয়। দুপুরে চট্টগ্রামে কোস্টগার্ডের পূর্ব জোনের সদর দফতরে মার্কিন দূতাবাসের পক্ষে মেজর জসুয়া মেডলিংগার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলামকে মেটাল সার্ক বোটের চাবি ও সিএমসিসি হস্তান্তর করেন।
এসময় কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে আগামীতেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোনাল কমান্ডার।