বাঘা সীমান্তে পাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক-৮ বিনা পাসপোর্টে পাচারের অভিযোগ

Arrest_51

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় বিনা পাসপোর্টে ভারতে মানব পাচার কালে এক ভারতীয় নাগরিক সহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় তাদের কাছে থাকা ভারতীয় সিম ব্যবহৃত মোবাইল ফোন এবং ভারতীয় ও বাংলাদেশী টাকা উদ্ধার করে বিজিবি। মঙ্গলবার (০২-১২-১৪) সকাল সাড়ে ১১ টায় মিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ভারতের মালাপুরাম জেলার কট্রারাম গ্রামের আমজাদের ছেলে পাচারকারি রফিকুল ইসলাম (৩১), তার সহযোগী রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবু মিঞার ছেলে রাজিব (২২) সহ একই জেলার রাওথা গ্রামের আজগরের ছেলে আরিফুল ইসলাম (১৮), কামালের ছেলে মিঠুন (১৬), তমেজ উদ্দীনের ছেলে সুমন মিঞা (১৮), বড়বড়িয়া গ্রামের দুলালের ছেলে তোফাজ্জল (২৫), নাটোর সদরের জলিলের ছেলে রবি (২২) ও একই জেলার ঝলমলিয়া গ্রামের আফজালের ছেলে সবুজ (১৮)।
নাটোরের সবুজ ও রবি জানায়, তাদের নিজ এলাকায় ছায়াবিথী পোল্ট্রি ফার্মে কাজ করার সময় রাওথার আরিফুলের সাথে পরিচয় ঘটে। তার কথা মতে রাজিবের মাধ্যমে ভারতের সোয়াবিন মিলে প্রতিদিন ভারতীয় পাঁচশত (৫০০) টাকা মুজুরিতে কাজে যাচ্ছিল। এ কাজ পাওয়ার জন্য তাদের অগ্রিম ছয় (৬০০০) হাজার করে টাকা দিতে হয়েছে। রাজিবের বাড়িতে মিরগঞ্জ এলাকার তাজমুলের ছেলে মিঠুর নিকট তারা এ টাকা দিয়েছে। একই কথা জানায় বড়বড়িয়ার তোফাজ্জলসহ অন্যরা।
আলাইপুর বিজিবি’র কম্পানি কমান্ডার সুবেদার সরোয়ার মোল্লা জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন ভারতের বাসিন্দা রফিকুল ইসলাম বিনা পাসপোর্টে লোক পাচারের জন্য তার সহযোগী রাজিবের বাড়িতে অবস্থান করছে। এর সূত্র ধরে মঙ্গলবার সকালে পাচারের সময় মিরগঞ্জ সীমান্ত বিজিবি’র হাবিলদার মোস্তাফিজুর রহমান নের্তৃত্বে টহলদল তাদের আটক করে। তবে ভারতীয় নাগরিক রফিকুলের পাসপোর্ট রয়েছে বলে জানান তিনি।
এ ব্যপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, মানব পাচারের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছে।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই