ঘাট শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

কামরুল ইসলাম হৃদয়,ব্যুরো প্রধান,চট্টগ্রাম:চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শর্ত সাপেক্ষে প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।

আন্দোলনের তৃতীয় দিনে মঙ্গলবার বিকেলে গুদাম মালিকদের সঙ্গে এক আলোচনায় দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘চট্টগ্রাম চেম্বার ও গুদাম মালিকদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসু হওয়ায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।

আগামীকাল থেকে প্রত্যেক ঘাটে আন্দোলনরত শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছে।’

উল্লেখ্য, রোববার সকাল থেকে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে কর্মবিরতি পালন করে শ্রমিকদের একাংশ। তবে ওই কর্মবিরতি চলা অবস্থাতেই কাজে কাজে যোগ দেন শ্রমিকদের অপর একটি অংশ। সোমবার কাজে যোগ দেয়া শ্রমিকদের সঙ্গে ধর্মঘটের ডাক দেয়া শ্রমিকদের সদরঘাট আনু মাঝির ঘাটে সংঘর্ষ হয়। এ ঘটনার পর ধর্মঘট আহ্বানকারী শ্রমিক নেতা ইদ্রিস আলীকে চাঁদাবাজির মামলায় আটক করে পুলিশ।

 

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই