গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনসহ দেশের বিভিন্ন জায়গায় অপমৃত্যু ৮

গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার মোচরা গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার লাভলী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী সহিদ মোল্লা (৪০)পলাতক রয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির মোল্লা বলেন, সহিদ মোল্লাকে গ্রেফতারে পুলিশ অভিযান জোরদার করেছে।

হালুয়াঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কোনাপাড়া গ্রামের ধান ক্ষেত থেকে গতকাল শুক্রবার অজ্ঞাত পরিচয় বয়স আনুমানিক (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান বলেন, নিহতের গায়ে সাদা চেক শার্ট ও পরণে নেভিব্লু জিন্সের প্যান্ট ছিল। নাকে মুখে রক্ত ও মুখের বাম পাশে একটি আঘাতের চিহ্ন ছিল।

চাটমোহরে চরমপন্থি নেতার লাশ উদ্ধার :
পাবনার আটঘরিয়া উপজেলা থেকে অপহূত যুবক আবুল বাশার ওরফে বাছেরের লাশ চাটমোহর থেকে গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল বাশার (৩০) আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। থানার ওসি (প্রশাসন) সুব্রত সরকার জানান, নিহত বাছের চরমপন্থি দলের নেতা।

নেত্রকোনায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত :
নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজির খা (৮০) নামে এক বৃদ্ধ ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাটে লাশ উদ্ধার :
বাগেরহাটের ফকিরহাট ফলতিতা এলাকায় গত বৃহস্পতিবার বিকালে মত্স্য ঘেরের পাড়ে তেতুল গাছ থেকে নিখিল চন্দ্র রায় (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বড়াইগ্রামের দুই ট্রাকের সংঘর্ষে নিহত এক :
নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে গত বৃহস্পতিবার রাত ১০টায় দুই ট্রাকের সংঘর্ষে ফাগুন হোসেন (১৮) নামে একজন নিহত ও চালকসহ আরো দুজন আহত হয়েছেন।

মানিকগঞ্জে যুবকের আত্মহত্যা :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রঘুনাথপুর গ্রামে গত বৃহস্পতিবার মিজানুর রহমান (২৪) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। বিষপানের পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেন্দুয়ায় এক ব্যক্তির আত্মহত্যা :
নেত্রকোনার কেন্দুয়া থেকে গতকাল শুক্রবার সকালে আব্দুল হেকিম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামপুর-গৌরীপুর সড়কের ভুঁইয়াপাড়া এলাকায় বদিরাজ গাছে ওই ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে