ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই তারকা!

Untitled-1_2আসছে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ৪৫তম আসর। ভারতের পর্যটন অঞ্চল গোয়ায় এবারের আসরটি বসতে যাচ্ছে। তবে মূল চমকটি অন্য জায়গায়। জানা গেছে এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র ভুবন থেকে দুজন তারকা আমন্ত্রণ পেয়েছেন।

এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জয়া আহসান। ১৩ নভেম্বর আয়োজক কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণপত্র পাঠান। তবে এখানেই শেষ নয়, উৎসবের ফিল্মবাজার সেমিনার নলেজ সিরিজে বক্তৃতা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সেখানে যাবেন ২০ নভেম্বর।

উৎসব পরিচালক শঙ্কর মোহন আমন্ত্রণপত্রে বলেছেন, উদ্বোধনী আয়োজনে আপনি অংশগ্রহণ করলে আমরা আনন্দিত হব। আপনার পাশাপাশি এ অনুষ্ঠানে বিশ্বের নামিদামি চলচ্চিত্র ব্যক্তিত্বরাও থাকবেন।

গোয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি জয়া। তিনি বলেন, গোয়া উৎসবের মতো বড় আসরে বিশেষ অতিথি হওয়া আমার জন্য বড় পাওয়া। এর আগে বিভিন্ন উৎসবে অংশ নিলেও এমন সম্মান কখনো পাইনি। এটা আমার অভিনয়জীবনের একটা বড় স্বীকৃতি।

উল্লেখ্য,ভারত সরকারের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ফারুকীর পরের ছবি নো ল্যান্ডস ম্যান থাকছে সেখানকার কো-প্রোডাকশন মার্কেটে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে