যেখানে লজ্জায় ডুবছে ব্রাজিল

brazil6-311x186দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। চলমান বিশ্বকাপে ফুটবল পায়ে ভালোই এগোচ্ছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীরা। কোনো ম্যাচ না হেরেই সেমিফাইনালে উঠে গেছে তারা। পুরো দেশবাসী মজে আছে ফুটবলারদের বন্দনায়। সমান্তরালে একটি লজ্জাও সঙ্গী ব্রাজিলিয়ানদের। এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফাউল করেছে স্বাগতিক ব্রাজিল। সবচেয়ে কম ফাউল করেছে আর্জেন্টিনা। ফিফার অফিসিয়াল ওয়েব সাইটেই মিলেছে এমন তথ্য।

এ থেকে বোঝা যায় ষষ্টবার বিশ্বকাপ জয়ের চাপ কিছুটা হলেও প্রভাব ফেলেছে নেইমারদের খেলায়। সে কারণেই মাঠের খেলায় একটু হলেও বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন তারা। সবচেয়ে বেশিবার ফাউল করার পাশাপাশি সবচেয়ে বেশিবার ফাউলের শিকারও হয়েছে তারাই।

শুধু ফাউল করাই নয়, সবচেয়ে বেশি হলুদ কার্ডও দেখেছে স্বাগতিক ব্রাজিল। এখানে তাদের সঙ্গে অবশ্য কোস্টারিকাও আছে।

ব্রাজিলের ফাউল সংখ্যা ৯৬টি, তারা হলুদ কার্ড দেখেছে ১০টি। দ্বিতীয় স্থানে থাকা কোস্টারিকার ফাউল ৯৪টি, হলুদ কার্ড ১০টি। তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। ডাচরা প্রতিপক্ষকে ফাউল করেছে ৯১বার আর হলুদ কার্ড দেখেছে ৭বার।

ফাউল করা ও হলুদ কার্ড দেখার তালিকায় চতুর্থ স্থানে কলম্বিয়া। তারা ৯১বার ফাউল করেছে আর হলুদ কার্ড দেখেছে পাঁচবার। পঞ্চম স্থানে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়া দলটি ফাউল করেছে ৮৬বার। তাদের হলুদ কার্ডের শাস্তি পেতে হয়েছে ৭ বার। ষষ্ট স্থানে ফ্রান্স। ৬২টি ফাউলের বিপরীতে তারা হলুদ কার্ড দেখেছে পাঁচবার। সপ্তম স্থানে জার্মানি। তারা ফাউল করেছে ৫৭বার, হলুদ কার্ড দেখেছে পাঁচবার।

অন্তত পাঁচটি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে কম ফাউল করেছে আর্জেন্টিনা। মেসির দল প্রতিপক্ষকে অবৈধ আক্রমণ করেছে ৫৪বার। হলুদ কার্ড দেখেছে পাঁচবার।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার