কাল থেকে রাজধানীতে ফলের দোকান বন্ধ

c076b42fe2f357ff67011bf2478db819-poison-foodরাজধানীতে কাল বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী নেতাদের দাবি, ফল ফরমালিনমুক্ত করার লক্ষ্যে তারা এ কর্মসূচি দিয়েছে।
আজ বুধবার রাজধানীর ফলের দোকানে দোকানে এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা মহানগর ফল ব্যবসায়ীদের নামে এ প্রচারপত্রে বলা হয়, ফরমালিনমুক্ত করার লক্ষ্যে ১৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ফলের দোকান বন্ধ থাকবে। এতে আরও উল্লেখ করা হয়, ‘যতদিন ফরমালিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত ব্যবসা বন্ধ থাকবে। বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল চাই।’
রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ প্রথম আলোকে বলন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছেন। ভ্রাম্যমাণ আদালত সংগঠনের সাধারণ আজমল হোসেনকে পাঁচলাখ টাকা জরিমানাসহ তার দোকানের সব ফল ধ্বংস করেছেন। একের পর এক অভিযানে ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসতে চলেছেন। এ অবস্থায় তারা কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
এর প্রতিবাদে আগামী শনিবার সকালে নয়টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানান মো. সানাউল্লাহ। এতে কৃষক সমবায় সমিতিও অংশ নেবে।
সভাপতি সানাউল্লাহ আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ফলের হিমাগারে অভিযান চালান না। সেখান থেকে বাইরে ফল এনে পরীক্ষা করলে তাতে নিশ্চিত ফরমালিন পাওয়া যাবে বলেও দাবি তার। তিনি বলেন, তারা তো আমদানিকারকদের কাছ থেকেই ফল কেনেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফলে ফরমালিন মেশান না। কারা ফরমালিন আনেন, কারা ফলে ফরমালিন মেশান সেটি খোঁজ না করে ভ্রাম্যমাণ আদালত ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের হয়রানি করে চলছে। ভ্রাম্যমাণ আদালতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রে ক্রটি আছে দাবি করে তিনি বলেন, তারাও চান ফরমালিন মুক্ত ফল বিক্রি করতে।
গত ১১ জুন ফরমালিন মেশানো ফল বিক্রি ঠেকাতে রাজধানীর আটটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিবহণে আসা বেশিরভাগ ফলে ফরমালিনের উপস্থিতি ধরা পড়ায় পুলিশ কয়েক হাজার মণ ফল ধ্বংস করেছে। পুলিশের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা বিভিন্ন ব্যবসায়ীকে জেল-জরিমানাও করেন। ফরমালিন মেশানো ঠেকাতে পুলিশের তল্লাশি চৌকি তত্পর রয়েছে। তাছাড়া ফরমালিনমুক্ত ফল বিক্রি ঠেকাতে রাজধানীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা