সমালোচনায় খেতাব ছাড়লেন সুন্দরী

c5c5ec33d65497e7e325c8d9dc6bb27c-Thai-beautyলাল শার্ট বিক্ষোভকারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার পর কঠোর সমালোচনার মুখে ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ খেতাব ফিরিয়ে দিয়েছেন দেশটির এক তরুণী।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২২ বছর বয়সী ওয়েলুরি দিতসাইয়াবুত গতকাল সোমবার এ ঘোষণা দেন।
কয়েক মাস আগে ফেসবুকে পোস্ট করা এক মন্তব্যে ওই তরুণী সিনাওয়াত্রা-সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীদের ব্যাপারে তাঁর ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এই বদমাশ কর্মীদের ওপর আমি বেজায় ক্ষুব্ধ। ওদের নিপাত করতে হবে।’
ওয়েলুরি লেখেন, ‘তোমরা যারা রাজতন্ত্র উচ্ছেদ করতে চাও, তোমাদের কারণেই থাইল্যান্ড দূষিত হচ্ছে। তোমরা পাজি। তোমরা শান্তিতে মরতে পারবে না।’
ওয়েলুরির এই মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে।
অনেক সমালোচক বলেন, এই তরুণী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় থাইল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যোগ্য নন।
কেউ কেউ বলেন, সুন্দরের রানির উচিত মানুষকে শেষ করে দেওয়ার কথা না বলে বিশ্ব শান্তি নিয়ে বলা।
কয়েক মাস ধরে চলা তীব্র সমালোচনার পর অবশেষে খেতাব ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন ওয়েলুরি

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।