নারায়ণগঞ্জে ৫ মাছ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে ওজনে কারচুপি ও মাছের মধ্যে বিষাক্ত ফরমালিন দেয়ার অভিযোগে ৫ মাছ বিক্রেতাকে ৩২ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের ৩নং মাছঘাটে চলে এ অভিযান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং ও জেলা পুলিশের উদ্যোগে গতকাল সকালে শহরের ৩নং মাছঘাটে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মাছ ব্যবসায়ী ও আড়তে চলে অভিযান। এতে মাছে বিষাক্ত ফরমালিন মিশ্রণ ও ওজনে কারচুপি করায় ৫ মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩২ হাজার টাকা অর্থদ- করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম এ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ছিলেন। এ সময় বেশ কিছু দাঁড়িপাল্লা জব্দ করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এম সোলায়মান, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামন সাঈদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও সিটি করপোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর হিরণ। সাঈদুজ্জামান সাঈদ জানান, তাদের এ অভিযান নিয়মিত চলবে। ফরমালিন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। এ নিয়ে সামনে আরও জোরেশোরে অভিযান চালানো হবে। 

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা