একরাম হত্যা: আরমান গ্রেপ্তার

Ekram-Murder_swadeshnews24ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আরমান হোসেন কাওসার (১৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী মডেল থানার অফিসার ইনচর্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে শহরের বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে একরাম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আরমান হোসেন কাওসারকে গ্রেপ্তার করে পুলিশ। সে শহরের মধুপুর এলাকার পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমের ছেলে ও ফেনী সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আরমান ঘটনার দিন একরামের গাড়ির সামনে একটি ভ্যানগাড়ি দিয়ে সড়ক অবরোধ করে গাড়ির গতিরোধ করে। পুলিশি রিমান্ডে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের সূত্র ধরে কাওসারকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। 

এনিয়ে পুলিশ ও র‌্যাব একরাম হত্যার ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে। একরাম হত্যার সঙ্গে জড়িত এ পর্যন্ত ১৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পলাতক ২৯ জনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা