চাঁপারানী হত্যা মামলার রায়ে উত্ত্যক্তকারী দেবাশীষের মৃত্যুদণ্ড

debashis-FARIDPURফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপারানী হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা ওরফে রনিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে দেবাশীষ পলাতক।
আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

এ মামলার অপর দুই আসামি সঞ্জয় বিশ্বাস ও মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

মামলার রায়ে বিচারক মো. আনোয়ারুল হক বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সমর্থ হয়েছে। আসামি দেবাশীষ সাহা পলাতক। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত ক্রমে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হল।

রায়ে সন্তোষ প্রকাশ করে চাঁপারানীর স্বামী স্বপন বিশ্বাস বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে পলাতক আসামিকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে রায় কার্যকর করার উদ্যোগ নিতে হবে।’

মামালার বাদী চাঁপারানীর ভাই অরুণ কুমার ভৌমিক বলেন,‘আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে সারা দেশে উত্ত্যক্তকারী ইভটিজাররা সতর্ক হবে এবং তাদের দৌরাত্ম্য কমে আসবে।’
নিহত চাঁপারানী ফরিদপুর চিনিকলে টাইপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই যমজ মেয়ে হিরা বিশ্বাস ও মুক্তা বিশ্বাস চিনিকল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো। হিরাকে নানাভাবে উত্ত্যক্ত করতো একই এলাকার দেবাশীষ। চাঁপারানী এ ব্যাপারে স্থানীয় সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয় দেবাশীষ। এক পর্যায়ে ২০১০ সালের ২৬ অক্টোবর বিকেলে চাঁপারানীকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে দেবাশীষ সাহা ওরফে রনি। পরদিন চাঁপারানীর ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২৬জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলী খন্দকার দেবাশীষসহ তিনজনকে আসামি করে ২০১০ সালের ২৭ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।
দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২০১২ সালের ২৭ আগস্ট থেকে পলাতক রয়েছেন। হাইকোর্ট সর্বশেষ ২০১৩ সালের ৯ অক্টোবর দেবাশীষের জামিনের মেয়াদ আরও এক বছরের জন্য বর্ধিত করেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা