চীনে হাজারো ‘ন্যাকেড’ কর্মকর্তা

naked-china-swadeshnews24চাকরি করেন দেশে, কিন্তু স্ত্রী-সন্তান বাস করেন বিদেশে—এমন হাজারো সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ। ওই সব কর্মকর্তাকে তাঁদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। নয়তো তাঁদের চাকরি হারানো বা পদাবনতির হুমকি দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে গতকাল শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের সরকারি কর্মকর্তাদের মধ্যে যাঁদের স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন, তাঁদের ‘ন্যাকেড অফিশিয়াল’ হিসেবে অভিহিত করা হয়। এ ধরনের প্রবণতা বেআইনি নয়। কিন্তু তা দুর্নীতির জন্য সহায়ক। এর মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা দেশের বাইরে অর্থ পাঠানোর সুযোগ পান বলে মনে করা হয়। এ কারণে সরকারি কর্মকর্তাদের স্ত্রী-সন্তানদের বিদেশে পাঠানো বন্ধের পক্ষে চীনা কমিউনিস্ট পার্টির নেতারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ‘ন্যাকেড অফিশিয়াল’ চিহ্নিত করতে গুয়াংডংয়ের কমিউনিস্ট পার্টি দুই মাস ধরে তদন্ত চালায়। এতে সহস্রাধিক কর্মকর্তা চিহ্নিত হন। এঁদের মধ্যে প্রায় ২০০ জন কর্মকর্তাকে তাঁদের বিদেশে থাকা স্ত্রী-সন্তানকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। ৮৬৬ জন কর্মকর্তা পদাবনতি গ্রহণ করেছেন।

লিউ নামের এক কর্মকর্তা সিনহুয়াকে বলেছেন, হংকং থেকে স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে চাকরি ছেড়েছেন তিনি। বসবাস বা পড়াশোনার জন্য চীনের সরকারি কর্মকর্তারা অনেক বছর ধরেই তাঁদের পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে আসছেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা