নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ ‘রোল মডেল’

nari shikkha-swadeshnews24নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ ‘রোল মডেল’ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুনটিক। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা তিনটায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর বাসস।

জাতিসংঘ ডেলিগেশন উইমেনস ক্লাব (ইউএনডিডব্লি­উসি) ও সেলিনা মোমেন এ অনুষ্ঠানের আয়োজন করেন। ইউএনডিডব্লিউসির সভাপতি তাকতুলার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে উল্লে­খ করে বান সুনটিক বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সব ক্ষেত্রে সহযোগিতা করার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আবদুল মোমেন বলেন, ‘জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্বের সব সদস্য দেশের জন্য ইন্সপায়ার হিসেবে কাজ করেন। আর মিসেস বান কি মুন নারীদের সংগঠনের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে সংগঠনটি বিশ্বে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।’ নারী শিক্ষা ও তাঁদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথপ্রদর্শক বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে সেলিনা মোমেনের উদ্যোগে বাংলাদেশকে নিয়ে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়, যা দেখে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা প্রশংসা করেন। ভিডিওটির মূল থিম ছিল ‘যুদ্ধ নয় শান্তি’।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা