“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করেছে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং রাজপথে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রাজা আহমেদ মিন্টু। মিছিলে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও পদযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নম্বর আসনের টিম প্রধান হাজী মো. ইউসুফ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হাসান জীবন, তাসলিমা চৌধুরী রিতাসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে বক্তব্যকালে মো. রাজা আহমেদ মিন্টু বলেন, “শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে আজ আমরা সাদা ব্যানার ব্যবহার করেছি। কিন্তু নৈরাজ্যকারীরা যদি এ বার্তায় সাড়া না দেয়, তবে এই সাদা রং লাল হতে সময় লাগবে না।”
দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের কর্মসূচির পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, পঙ্গু হাসপাতালে দালাল সিন্ডিকেটবিরোধী তৎপরতা, বন্যায় নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের কাছে পরিচিতি পেয়েছেন রাজা আহমেদ মিন্টু। সাংগঠনিক তৎপরতা ও কর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে মহানগর পশ্চিম ছাত্রদলের রাজনীতিতে তিনি সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

আরো দেখুন

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি