অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি দলবদলের সময় তাকে নিয়ে বেশ আলোচনা হলেও শেষ পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি নবায়নের পথেই হাঁটেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন তিনি।

এবার নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় কোথায় লিখতে চান, তা নিয়েও মুখ খুলেছেন দিবালা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রোমার জার্সি গায়েই পেশাদার ফুটবলকে বিদায় জানানো তার অন্যতম স্বপ্ন।

দিবালা বলেন, ‘আমি রোমাতেই ক্যারিয়ার শেষ করার আশা করি। এখানে অবসর নিতে পারলে দারুণ হবে। এমন খুব বেশি ক্লাব দেখি না যেখানে আমি যেতে পারি। আর রোমায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। ১৮ বছর বয়সে আমি ইতালিতে এসেছিলাম। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না। এটি আমার জন্য অসাধারণ এক ব্যাপার হবে।’

তবে রোমাতেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না ৩২ বছর বয়সি এই ফুটবলার।

সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে দিবালার বক্তব্য, ‘বিশেষ করে বর্তমান সময়ের ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। আপাতত আমি কেবল মুহূর্তটা উপভোগ করছি। আমার চুক্তির আরও এক বছর বাকি আছে এবং দল যা অর্জন করছে তা উপভোগ করছি। পরে কী হয় দেখা যাবে।’

এদিকে, পায়ের কাফের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন দিবালা। সম্প্রতি সিরি আ-তে পার্মার বিপক্ষে রোমার ৫-১ গোলের বড় জয়ে শুরুর একাদশেও জায়গা পেয়েছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি অ্যাসিস্ট এসেছে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচে।

নিজের শারীরিক অবস্থা ও দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন দিবালা। তবে এখনই রোমাকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করতে রাজি নন তিনি। তার ভাষায়, ‘আমরা শিরোপাজয়ী দল কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে আমরা জানি আমরা শক্তিশালী, আমাদের একটি সুস্থ ও দারুণ দল রয়েছে। আমরা ভালো করছি এবং আমাদের এই ধারা ধরে রাখতে হবে। কারণ সামনে কঠিন ম্যাচ আসছে। আমি ভালো অনুভব করছি। চোটের সময় কঠোর পরিশ্রম করেছি, পার্মার বিপক্ষে ভালো লেগেছে এবং ধীরে ধীরে আরও ভালো অনুভব করব।’

পাওলো দিবালা

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র