নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা বিএনপির অবস্থান কর্মসূচি

ফুলতলা(খুলনা) প্রতিনিধি :
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
​অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন এবং বিএনপি নেতা মো. ইমদাদুল হক।
​কর্মসূচিতে আরও অংশ নেন কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু ও শেখ আলমগীর হোসেন। যুবদল নেতাদের মধ্যে ছিলেন শাহরিয়ার খান মাসুম, জুয়েল হাওলাদার ও মুন্সি আজমল হোসেন।
​এছাড়া থানা তাঁতী দলের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক মো. হাসান এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজকরা বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে