গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার :
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে। প্লে, নার্সারী, ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে সীমিত সংখ্যক আসনে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
​মাদ্রাসা সূত্রে জানা গেছে, আগামী ১লা ডিসেম্বর ২০২৬ ইং থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ২রা জানুয়ারি ২০২৭ ইং তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
​প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য ও লক্ষ্য সম্পর্কে জানানো হয়, নূরানী বোর্ড বাংলাদেশের সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয়। এখানে মাত্র ৩ বছরে তাজবীদসহ সহীহ শুদ্ধভাবে ৩০ পারা কোরআন নাজেরা চালুসহ বিভিন্ন আমলী সূরা আরবিতে পড়া ও লেখার মাধ্যমে মুখস্থ করানো হয়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বেশিরভাগ পড়া শ্রেণিকক্ষেই মুখস্থ করানো, সুন্দর হাতের লেখার অনুশীলন, অর্থসহ হাদিস-মাসয়ালা ও মাসনুন দোয়া মুখস্থ করানো এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। কোলাহলমুক্ত পরিবেশে পাঠদান, মান উন্নয়নে মাসিক পরীক্ষা গ্রহণ এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব পরিবহনের ব্যবস্থাও রয়েছে।
​মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ওয়াহিদুজ্জামান মোবাঃ
01913-347523 এর সঙ্গে যোগাযোগ করুন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা