হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এমন তথ্যই জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করা হলেও জাহাজটি সেই পথ ব্যবহার করে। একপর্যায়ে সেটি সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এর আগে একই ধরনের ঘটনায় তেলবাহী জাহাজ বিস্ফোরণের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট জাহাজটি সেখান থেকে শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে।

আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালিতে তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে নিয়ন্ত্রণ বজায় রাখছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের নিয়ম অমান্য করে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অনুমোদনহীন ও বিপজ্জনক নৌপথে প্রবেশ করলে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে বিস্ফোরণে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির মালিকানা কোন দেশের—এসব বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন