কনা-ঝিলিক-শান সায়েকের ‘বাদলা স্মৃতি’, উন্মোচিত তিন মিউজিক ভিডিও

নিউজ ডেস্ক, সম্পাদনায়ায়-আরজে সাইমুর: শ্রাবণের ১৬ তারিখ বিকেলে “এট দ্যা টেবিল”-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলো “বাদলা স্মৃতি “এ্যালবামের বর্ষার গানগুলো। সেই সাথে প্রকাশ পেলো প্রথম মিউজিক ভিডিও ভিজিয়ে দিয়োনা। এ্যালবামের আরো দুটি মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে প্রদর্শন হয়েছে। গানগুলো লিখেছেন এবং ডিরেকশন দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। গানগুলোর মধ্যে একটি দেশের গানও রয়েছে। গানগুলোতে কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ কণ্ঠ দিয়েছন। কম্পোজিশনে ছিলেন শান সায়েক। এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে কথায়, সুরে আর চিত্রায়নে। এদশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে “বাদলা স্মৃতি “এ্যালবামের গানে ও চিত্রায়নে। ““মিউজিকআর্ট স্টশন এবং আলিফিয়া ডান্স এটেইলার প্রযোজনা করেছে। গানগুলোতে মডেল ছিলো ইমতু রাতিশ, নওরিন, জলি। সভারের বিভিন্ন লোকেশনে বিভিন্ন দিনে চিত্রধারণ করা হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আলাদাভাবে দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। আহসান ইমাম কম্পেনডিয়াম, জার্নি, স্পেশাল আই, আ্যাওয়ারনেস, মিশন কাশ্মির, দ্যা ট্রি নামের স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র নির্মাণ করেছেন যা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যেমন ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশসহ আরো অন্যান্য দেশের ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। তিনি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করে থাকেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা