বিদেশী এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি: বিএনপি নেতা ইশরাক

বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন।

সোমবার (২ জুন) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উত্তর যাত্রাবাড়ী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের এ অনুষ্টানে তিনি প্রধান অতিথি ছিলেন।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমননা যে তাকে ছাড়া দেশ চলবেনা। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবেনা এটা হবেনা।

তিনি বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেলপ্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।

ইশরাক আরও বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা