পরিবারের নিরাপত্তায় নতুন দেহরক্ষী নিয়োগ রোনালদোর

আল নাসরের হয়ে মাঠের সময়টা দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদিতে আসার পর থেকে বাইরের সময়টা ভালো কাটছিল তার। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজসহ নিজে বেশ কয়েকবার হুমকি পাওয়ায় নিরাপত্তা শঙ্কায় ভুগছেন রোনালদো।

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাই নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন রোনালদো।

পর্তুগালের অধিনায়কের বডিগার্ড নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগের নিরাপত্তা দলের সবাইকে বরখাস্ত করেছেন রোনালদো।
নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে ক্লদিও মিগুয়েল ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো। আধাসামরিক প্রশিক্ষণ নেওয়া ভাজ পর্তুগালেরই নাগরিক।

এর আগে রোনালদোর জাতীয় দলের দুই সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্তিনেসের হয়ে কাজ করেছেন। দুই সতীর্থর পরামর্শেই ভাজকে নিয়োগ দিয়েছেন রোনালদো, এমনটাই জানা গেছে।
হুমকি পাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশকে অবগত করেছেন জর্জিনা-রোনালদো। বর্তমানে পাঁচ সন্তানকে নিয়ে রিয়াদে থাকেন তারা।

পরিবারের নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই ভেরিফায়েড সামাজিক মাধ্যমে নিজের ও সন্তানদের ছবি শেয়ার করাও নাকি কমিয়ে দিয়েছেন জর্জিনা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা