যেভাবে টানা ১১ দিন ছুটি মিলবে এবারের ঈদুল ফিতরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার টানা ৬দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ দুদিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে তিনি টানা ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ও ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। আবার বৃহস্পতিবারের (২৭ মার্চ) আগের দিন বুধবার (২৬ মার্চ) সরকারি ছুটি সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ১১দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।

আরো দেখুন

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি