মাঠে থেকেও নেই বুমরাহ

মাঠে থেকেও নেই জসপ্রিত বুমরাহ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি ভারতীয় এই তারকা পেসারের। দলে না থাকলেও দলকে সাপোর্ট করার জন্য ঠিকই চলে গেলেন দুবাই। গ্যালারিতে থেকেই দলকে সাপোর্ট করে যাচ্ছেন বাঁহাতি এই তারকা পেসার।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে একাদশে না থেকেও মাঠে হাজির হলেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

ম্যাচের আগে মাঠে দুই দলের খেলোয়াড়রা যখন অনুশীলন করছিলেন ঠিক তখন মাঠে দেখা গেল জসপ্রিত বুমরাহকে। দলকে উৎসাহ দিতেই তিনি মাঠে এসেছেন। তার উপস্থিতি নিশ্চয়ই প্রেরণা দেবে ভারতীয় ক্রিকেটারদের।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করা পাকিস্তান এরপর মাত্র ৬ রানের ব্যবধানে হারায় দুই ওপেনারের উইকট। এরপর সৌদ শাকিল আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৪৪ বলে ১০৪ রানের জুটি গড়েন।

একটা পর্যায়ে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫১ রান। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে যায় পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ৭৭ বল খেলে ৩টি বাউন্ডারির সাহায্য করেছেন মাত্র ৪৬ রান। ৭৬ বল খেলে পাঁচটি চারের সাহায্যে ৬২ রানে ফেরেন সৌদ শাকিল। ব্যাটিংয়ে নেমে ৬ বল খেলে বোল্ড হয়ে ফেরেন তায়েব তাহের।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা