দেশ আগে নাকি বাবর আজম আগে প্রশ্ন বাসিত আলীর

নিজেদের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল দলটির সমর্থকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেই স্বপ্নে এখন বড় ধাক্কা খেয়েছে সমর্থকরা। আর এর জন্য দায়ী করা হচ্ছে বাবর আজমকে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ৯০ বলে ৬৪ রানের ধীর গতির ইনিংসটিই পাকিস্তানের হারের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও দায়টা চাপিয়েছেন বাবরের কাঁধেই।

প্রথম ম্যাচে ৬০ রানে হেরে যাওয়ায় সেমিতে যেতে শেষ দুই ম্যাচ ভারত ও বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। কঠিন এই সমীকরণ নিয়ে মাঠে নামার আগে বাবরের ব্যাটিংয়ের কঠোর সমালোচনা করেছেন বাসিত। বাবরকে সমালোচনা করার কারণে পাকিস্তানে তাকে বিশ্বাসঘাতক হিসেবে ডাকা হয় বলেও জানিয়েছেন তিনি। তবে সেটা যে সত্য নয় বরং বাবরই দেশের জন্য না খেলে নিজের জন্য খেলছেন, অভিযোগ তার।

বাবর আজমের পারফরম্যান্সের সমালোচনা করে বাসিত বলেন, ‘বাবর আজম ৮১ বলে ফিফটি পূর্ণ করেছেন এবং ৯০ বলে ৬৪ রান করেছেন। সে কি কেবল তার মাইলস্টোনের জন্য খেলছিল। তার কি দেশের হয়ে খেলা উচিত ছিল না? দেশ আগে নাকি বাবর আজম আগে, কেউ কি তাকে জিজ্ঞেস করবে?’

বাসিত আরও বলেন, ‘আপনি মাত্র পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। বাবর আজমের চেয়ে সালমান আলি আগা বেশি জেতার অভিপ্রায় দেখিয়েছেন। অথচ, বাবর আজমের সমালোচনা করার জন্য আমি বিশ্বাসঘাতক।’

বাবর আজমের সমালোচনা করেছেন শোয়েব আখতারও। তিনি বলেন, ‘বাবর আজম যে পণ্য হয়ে উঠেছেন, সেটা দৃশ্যমান; এটা নিয়ে আমি কী বিতর্ক করতে পারি? আপনারা এটা দেখেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। উন্নতি করার কোনো উদ্দেশ্য নেই তার।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে