খিলগাঁওয়ে স’মিলের আগুন ছড়িয়ে পড়ছে, বিস্ফোরিত হচ্ছে সিলিন্ডার

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার রাত ৯টার দিকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান।

এর আগে দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ইউনিট বাড়ানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রথমে এক কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কিনা- এ বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।তবে আশঙ্কা করা হচ্ছে, ভেতরে কেউ আটকা পড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা। আগুন লাগার পর বেশ কয়েকটি ফায়ার ইউনিটকে খবর দিলেও তাদের ঠিকঠাক সাড়া পাননি তারা। তাদের অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স’মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে, গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা