রিজওয়ানের মতে হারের কারণ দুটি

পাকিস্তানের দুর্ভাগ্যই বটে। ২৯ বছর পর আইসিসির টুর্নামেন্ট ফেরার দিনটিও রাঙাতে পারেনি। উল্টো ব্যাটিং-বোলিংয়ে নিউজিল্যান্ডের কাছে নাকানিচুবানি খেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের হারটাও এসেছে বড়। হতশ্রী পারফর্মের দায় দুটি দিকে চাপিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

রিজওয়ান নিজেও এদিন ব্যর্থ হয়েছিল। জোড়া সেঞ্চুরিতে করাচিতে উদ্বোধনী ম্যাচ মাতিয়ে ছিল কিউইরা। উইল ইয়াংয়ের পর টম ল্যাথাম গড়ে দেন তিনশ ছাড়ানো পুঁজি। ৩২১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান থামে ৬০ রান পেছনে, সব উইকেট হারিয়ে আনে ২৬০ রান। তাতেই বাজে হারে শুরু হয় বর্তমান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স ট্রফি।

এমন হারের পর পাকিস্তানের অধিনায়ক দায় চাপিয়েছেন ডেথওভারের বোলিং এবং পাওয়ার প্লের ব্যাটিংয়ের দিকে। রিজওয়ান বলেছেন, ‘ইয়াং-ল্যাথামের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল। চেষ্টা করেছি আমরা, কিন্তু তারা দারুণভাবে সেটার জবাব দিয়েছে। সে কারণেই বড় সংগ্রহ পেয়েছে। আমরা দুইবার মোমেন্টাম হারিয়েছি। প্রথমে ডেথে তার পর ব্যাট হাতে পাওয়ার প্লেতে।’

ফিল্ডিংয়ের সময় চোট পান ফখর জামান। তাতে ব্যাটিং অর্ডারেও বদল আসে পাকিস্তানের। সাউদ শাকিলকে নিয়ে উদ্বোধন করতে নামেন বাবর আজম। মাত্র ৬ রান করতে পারেন শাকিল। ফখর চার নম্বরে নেমে করেন ২৪। তবে বড় লক্ষ্যে তা স্রেফ ব্যবধানই কমিয়েছে। ব্যাটিং পজিশন নিয়েও বলেছেন রিজওয়ান, ‘৩২০ প্লাস স্কোর থাকলে তখনই মোমেন্টাম নেওয়ার সুযোগ। ফখর জামানকে ওপেনিংয়ে পাওয়াটা আমাদের জন্য ভীষণ জরুরি ছিল। কারণ সবাই জানে পাওয়ার প্লেতে সে কীভাবে ব্যাট করে।’

তবে হাল ছাড়ছে না পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি তারা লড়বে ভারতের বিপক্ষে। ওইদিন হারলেই ছিটকে যাবে রিজওয়ান ব্রিগেড। এরপর পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে। তিন ম্যাচের কমপক্ষে দুটি জিততে হবে, অন্যথায় শেষ চারে যেতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচে। রিজওয়ানরা সেটা চায় না, তারা বাকি দুটি ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চান।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা