দলীয় কর্মসূচিতে নিজের ছবি ব্যবহার, যুবদল নেতাকে শোকজ

ঢাকা মহানগর যুবদলের কর্মসূচির ব্যানারে নিজের ছবি ব্যবহার করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে। যুবদেলর কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে সাজ্জাদুল মিরাজের উদ্দেশ্যে বলা হয়, দলীয় কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যতিত অন্য কারো ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন করা বা নিয়ে আসার ক্ষেত্রে ইতোপূর্বেই দল থেকে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া ছিল। দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি; এমনকি আরও এক ধাপ এগিয়ে আপনার ছবি দিয়ে গতকাল (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর যুবদলের কর্মসূচির মূল ব্যানার করা হয়েছিল। মহানগর যুবদলের সদস্য সচিবের মতো দায়িত্বে থেকেও আপনার উপস্থিতি ও জ্ঞাতসারে সংগঠনের নিয়ম বহির্ভূত এ ধরনের কার্যক্রম আপনার দলীয় অবস্থান ও দায়িত্বশীলতার জায়গা থেকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্যও বটে।

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র