নেতাকর্মীদের জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে হবে: যুবদলের জুয়েল

নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।‌

সেই সাথে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণ খান থানার অন্তর্গত ৪৭ নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী আদর্শের দেশপ্রেমিক সৈনিকদের আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ার লক্ষে নিজেদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রস্তুত হবার আহ্বান জানান শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, বাংলাদেশে বিগত স্বৈরাচার সরকার ১৭ বছর ধরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দুর্নীতির মহারাজত্ব কায়েম করেছিলো। দেশকে ভিতর থেকে একেবারে নাজুক করে দিয়ে গেছে। আমাদেরকে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে একটি সফল রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ যত ক্রান্তিকাল অতিক্রম করেছে সবসময় মুক্তির কাফেলা নিয়ে অগ্রভাগে ছিল জিয়াউর রহমান স্বয়ং। তার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং উনার সন্তান তারেক রহমান। আর এই মুক্তির কাফেলার সৈনিক বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষ।

জিয়াউর রহমানকে ইতিহাসের মহানায়ক হিসেবে উল্লেখ করে জুয়েল বলেন, ১৯৭১ সালে যখন শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের সাথে ক্ষমতার মসনদে যাওয়ার দেন দরবার করতে করতে একসময় তার নিজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে স্বেচ্ছায় কারাবন্দী হোন। সেদিন বাংলাদেশের মানুষজন বিপর্যস্ত ছিল, পাক-হানাদার বাহিনী চারদিকে মুহুর্মুহু গুলি চালাচ্ছিল, ঠিক সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা নিশ্চিত করেন। তারপর ১৯৭৫ সালে আরেকবার উনি সিপাহী-জনতার বিদ্রোহের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেন এবং এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব হাতে নেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহবায়ক বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই জিয়উর রহমান দেশ গড়ার কাজে লেগে যান। ক্ষণজন্মা এই বীর বাংলাদেশের রপ্তানি শিল্পে একটা বিপ্লব এনে দিয়ে যান, তিনিই প্রথম উপলব্ধি করেন বিশ্ব-শ্রমবাজারে আমাদের সম্ভাবনা।

শরীফ উদ্দিন জুয়েল আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করবে। তিনি বলনে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদের বসে থাকলে চলবে না, দেশকে সঠিক ভাবে পরিচালনা করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাজপথে ছিলো, ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে যুবদলের ভবিষ্যত নেতৃত্ব তারাই দিবে।

যুবদলের এই নেতা তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ।

৪৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা