সাধারণ শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচন করেছে ছাত্রদল

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নেতা নির্বাচন করছে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৪৬২ জন।

বুধবার সকাল ১০ টার পর থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।

সকাল সাড়ে ১০ টার দিকে কলেজে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন। ‘নতুন বাংলাদেশ’

নেতা নির্বাচনের এই প্রক্রিয়া সম্পর্কে নাছির উদ্দীন নাসির বলেন, ‘দলে আগেও ভোট হয়েছে। তবে সেসময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ দিয়ে গণ-অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে আমরা তৃণমূল থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত করব।’

কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী জাসির আহমেদ মসনদ ও তৃতীয় বর্ষের মোতাসিম বিল্লাহ নয়ন। দুজনেই বলছেন ভোটের ফলাফল যাই হোক পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবেন।

মসনদ বলেন, দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

অন্যদিকে নয়ন বলেন, ভোটের আবহ খুবই সুন্দর লাগছে। নেতা নির্বাচনে এখান থেকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শিক্ষা নিতে পারবেন। আমি যদি হেরেও যাই, তবু দলের পক্ষে সব সময় সক্রিয় থাকব।

সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন তিনজন। তারা হলেন, সজীব আলী, শিমুল হোসেন, শোয়েব আক্তার সামি।

বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাসির আহাম্মেদ মসনদ ও ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিমুল হোসেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা