হারিস রউফকে নিয়ে সুখবর দিল পিসিবি

সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর সেই আসরের আগে তারকা পেসার হারিস রউফকে নিয়ে মহা দুশ্চিন্তায় পাকিস্তান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে চোট নিয়ে মাঠ ছাড়েন এই পেসার। তবে এখন সেই তাকে নিয়েই সুখবর দিয়েছে পিসিবি।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, চোট নিয়ে মাঠ ছাড়া হারিসের চোট খুব একটা গুরুতর নয়। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনো সমস্যায় পড়তে হবে না তারকা এই পেসারকে। তবে ১২ ফেব্রুয়ারি ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামা হচ্ছে না তার।

এমআরআই এবং এক্স-রে রিপোর্টে দেখা গেছে, হারিস রউফ তার বুকের নীচের অংশে হালকা চাপ অনুভব করছেন। তবে এই সমস্যা সেরে উঠতে খুব বেশি বেগ পেতে হবে না তাকে।

পিসিবি এক বিবৃতিতে বলছে, ‘এমআরআই এবং এক্স-রে স্ক্যানের পর, এটি নিশ্চিত হয়েছে যে হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচের সময় বুকের নীচে পেশীতে টান অনুভব করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অনুষ্ঠিতব্য ম্যাচে ফাস্ট বোলার খেলবেন না।’

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে হেরেছে পাকিস্তান। যার ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির সামনে। সেই ম্যাচে অভিজ্ঞ হারিসকে না পাওয়া তাই বিরাট ধাক্কায় পাকিস্তানের জন্য।

আরো দেখুন

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো

মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, অরাজকতা ও অগ্নি—সন্ত্রাসের

বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত।

,আমতলী (বরগুনা) প্রতিনিধি।। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব। সূর্যের