শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে বিপিএল শিরোপা ধরে রাখল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিং আর শেষদিকে রিশাদ হোসেনের অবিশ্বাস্য ক্যামিওতে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা।

মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল উপহার দিয়েছে বরিশাল এবং চিটাগং। টস হেরে আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমন (৭৮*) এবং খাজা নাফের (৬৬) জোড়া ফিফটি আর গ্রাহাম ক্লার্কের (৪৪) সময়োপযোগী ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৪ রান পর্যন্ত পৌঁছায় চিটাগং।

জবাবে বরিশালকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল। ২৪ বলে করেন ফিফটি। দলীয় সর্বোচ্চ ৫৪ রানে তামিম ফেরার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় বরিশাল।

তবে মিডল ওভারে দলটিকে রান তাড়ায় কক্ষপথে ফেরান ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ার্স। শরিফুলের বলে আউট হওয়ার আগে সমান তিনটি করে চার-ছক্কায় ৪৬ রান আসে তার ব্যাটে।

আর শেষদিকে ২ ছক্কায় ৬ বলে ১৮ রানের বিস্ফোরক ক্যামিওতে বরিশালকে তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন অলরাউন্ডার রিশাদ হোসেন।

চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন পেসার শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন এই বাঁহাতি পেসার। কিন্তু শেষ পর্যন্ত বরিশালের মহাকাব্যিক রান তাড়ায় বিফলে যায় তার বোলিং।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল