কীর্তনখোলা না কর্ণফুলী? কোথায় ভিড়বে বিপিএলের তরী?

কর্ণফুলী, না কীর্তনখোলা-কোথায় ভিড়বে বিপিএলের তরী? চট্টগ্রাম, না বরিশাল? আজ রাতে মিলবে এর উত্তর। বিপিএলের ফাইনাল শেষে। ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার ইচ্ছা অধিনায়ক তামিম ইকবালের। বিপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তার সামনে। ফাইনালে বরিশালের প্রতিপক্ষ তামিমের শহর চিটাগং।

এক মাস আটদিনের টি ২০ টুর্নামেন্ট শেষ হচ্ছে আজ। টিম হোটেলে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। দর্শক আগ্রহ আকাশচুম্বী। অনলাইন ও বুথে সরাসরি টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ।

বরিশাল অনেকটাই নির্ভার। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম ইকবালের দল। চিটাগং কিংস ফাইনালে উঠেছে যোগ্য দল হিসাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবার ট্রফি জিতে লঞ্চে বরিশালে যেতে চান তামিম ইকবাল। বরিশাল এ নিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে। তারা শিরোপা জিতেছে একবার। চিটাগং এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলবে। কাগজে-কলমে এগিয়ে বরিশাল। টুর্নামেন্টে তারা ১৩ ম্যাচের মধ্যে জিতেছে দশটিতে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়েই সবার আগে ফাইনালের টিকিট কাটে বরিশাল।

তামিম জানালেন, তাদের আত্মবিশ্বাসের কমতি নেই। তবে ফাইনালের হিসাব আলাদা। বরিশালের অধিনায়ক বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। আমি আগে দুবার ফাইনালে খেলেছি। ফাইনালে শান্ত থাকতে হবে। না থাকলে ভুল হবে।’

চিটাগং ও বরিশালের গ্রুপপর্বের লড়াই ছিল সমানে সমান। দুদলই একটি করে ম্যাচ জিতেছিল। কোয়ালিফায়ারে এগিয়ে যায় বরিশাল। তামিমের দলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম জিমি নিশাম। নিশামকে খেলালে বাদ পড়বেন মোহাম্মদ নবী।

এবার বিপিএলে বোলিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন বরিশাল ও চিটাগংয়ের একজন করে। চিটাগংয়ের খালেদ আহমেদ ও বরিশালের ফাহিম আশরাফের সমান ২০টি করে উইকেট। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে নেই বরিশালের কেউ।

ওদিকে চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক ৩৮৭ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। তবে লম্বা ব্যাটিং লাইনআপের কারণে বরিশাল এগিয়ে। অলরাউন্ডারসহ তাদের আট ব্যাটার। চিটাগংয়ের ব্যাটার কম। তারা পাঁচ বোলার নিয়ে একাদশ সাজায়। নেই কোনো স্বীকৃত অলরাউন্ডার।

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রায় হারা ম্যাচ জিতেছে চিটাগং। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে। আসরে ১৪ ম্যাচের নয়টিতে জয় তাদের। কাল অনুশীলন করেননি চিটাগংয়ের ক্রিকেটাররা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা