‘স্মল আর্মস’ পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

ঢাকায় ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার উত্তরায় ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা জানান।

উত্তরার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা কী- এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘এই এলাকায় ছিনতাই হয়। এর আগেও আমি ব্যবস্থা নিয়েছি। এক মাস আগেও রাজধানীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়েছিল। ব্যাপক ধরপাকড়ের কারণে ১৫ দিন ধরে ছিনতাই খুব কমে গেছে। কারণ, তাদের (ছিনতাইকারীদের) জেলে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের জনবল কম। ট্রাফিকের লোক আরও অসহায়। একজন ডিউটি করেন। তারা নাজুক অবস্থায়। সার্জেন্টদের স্মল আর্মস দিয়ে দিচ্ছি তিনি যেন এক, দুই বা তিনজন ছিনতাইকারীর মোকাবিলা করতে পারেন।’

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল