পাঁচ দিনের মাথায় সোনার দাম আরও বাড়ল

চলতি মাসের প্রথম দিনই বাড়ানো হয়েছিল সোনার দাম।সেদিন সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।এর পাঁচ দিনের মাথায় দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৯২৮ টাকা বাড়ানো হয়েছে।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে এখন ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।আগামীকাল (বৃহস্পতিবার) থেকে নতুন দামটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

২১ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানো হয়েছে।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকা।

আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৫৩ টাকা।এতে বৃহস্পতিবার থেকে এই মানের এক ভরি সোনা কিনতে হবে ৯৯ হাজার ৫২৯ টাকায়।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা