রেজওয়ানের মেডিকেল কলেজে পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

গোপালগঞ্জ মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়া খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ছাত্র রেজওয়ান আহমেদের ভর্তিসহ পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র আর্থিক অস্বচ্ছলতার কারণে তার ভর্তি ও পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে। পরে তারেক রহমান তার পাশে দাঁড়ান এবং রেজওয়ানের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির অধীনে ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহর পরিকল্পনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিয়ষক সহসম্পাদক ডা.পারভেজ রেজা কাকনের ব্যবস্থাপনায় রেজওয়ানকে ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অমল চন্দ্র পাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম আর হাসান, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র